হোম›অ্যাপ ডাউনলোড
📱 ANDROID APP · BETA

পড়াশোনার সঙ্গী,
এবার তোমার ফোনে।

HSC 2027 স্টাডি সাইট, অধ্যায় ট্র্যাকার, রুটিন ও অনলাইন ক্লাস — Android অ্যাপেও একসঙ্গে।

সংস্করণ 1.3 beta · Android 6.0 বা নতুন · সাধারণ পড়াশোনা অফলাইনে

💻 COMPUTER APP · LITE BETA

কম্পিউটারের জন্য হালকা অ্যাপ

সাইটের পেজ ও ট্র্যাকার অফলাইনে ব্যবহার করো। Windows ও Ubuntu/Debian-এর জন্য আলাদা প্যাকেজ।

Windows: ZIP-এর সব ফাইল extract করে অ্যাপ চালাও। Microsoft Edge WebView2 Runtime এবং .NET 10 Desktop Runtime (x64) দরকার; না থাকলে আগে আলাদাভাবে ইনস্টল করতে হবে। Runtime ডাউনলোডে ইন্টারনেট ও অতিরিক্ত স্থান লাগে। অ্যাপটি unsigned, তাই SmartScreen সতর্ক করতে পারে।

Linux: Ubuntu/Debian-ভিত্তিক সিস্টেমে .deb ইনস্টল করো। Python 3, GTK ও WebKitGTK 4.1 নির্ভরতা ইনস্টল হতে পারে; অন্য Linux-এ .deb সরাসরি কাজ নাও করতে পারে।

Lite অ্যাপের ট্র্যাকার পুরোনো কম্পিউটার অ্যাপ ও ব্রাউজার থেকে আলাদা; পুরোনো তথ্য নিজে থেকে স্থানান্তর হয় না। পুরোনো তথ্য রাখতে পুরোনো অ্যাপের ডেটা মুছো না। নতুন সাইটের তথ্য পেতে নতুন অ্যাপ সংস্করণ লাগবে; ভিডিও ও বাইরের লিংকে ইন্টারনেট দরকার।

শুরু করার আগে

কীভাবে ইনস্টল করবে?

  1. ১
    APK ডাউনলোড করো

    উপরের বোতামে চাপ দিলে GitHub থেকে APK ফাইলটি ডাউনলোড হবে।

  2. ২
    ডাউনলোড করা ফাইল খোলো

    ফোনের Downloads থেকে ফাইলটি খুলে ইনস্টল চাপো।

  3. ৩
    প্রয়োজনে অনুমতি দাও

    Android অনুরোধ করলে শুধু এই ব্রাউজার বা ফাইল ম্যানেজারের জন্য “Install unknown apps” অনুমতি দিতে হবে। ফোনের সতর্কবার্তা পড়ে সিদ্ধান্ত নাও।